ভোগ বৃদ্ধির জন্য ব্যবসা ও আর্থিক সহযোগিতা জোরদারে চীনের তিন বিভাগের নির্দেশনা

ভোগ বৃদ্ধির জন্য ব্যবসা ও আর্থিক সহযোগিতা জোরদারে চীনের তিন বিভাগের নির্দেশনা
ডিসেম্বর ১৫: চীনের বাণিজ্য মন্ত্রণালয়, পিপলস ব্যাংক অফ চায়না এবং স্টেট ফাইন্যান্সিয়াল রেগুলেটরি কমিশন সম্প্রতি যৌথভাবে "আরও কার্যকরভাবে ভোগ বৃদ্ধির জন্য ব্যবসা ও আর্থিক সহযোগিতা জোরদার করা বিষয়ক নোটিশ" জারি করেছে। এতে সংশ্লিষ্ট স্থানীয় বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা জোরদার করতে, ভোগ বৃদ্ধির পাশাপাশি জনগণের জীবিকা উন্নয়নের জন্য সুনির্দিষ্ট নীতি বাস্তবায়ন করতে এবং ভোগ বৃদ্ধি ও সম্প্রসারণের জন্য একটি বৃহত্তর সমন্বয় তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে তিনটি দিক থেকে ১১টি নীতিগত পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে: প্রথমত, ব্যবসা ও আর্থিক ব্যবস্থার মধ্যে সহযোগিতা আরও গভীর করা। প্রাসঙ্গিক স্থানীয় বিভাগগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। যোগ্য এলাকাগুলোতে যোগাযোগ ও সহযোগিতা ব্যবস্থা উন্নত করতে হবে। আর্থিক তহবিল, ঋণ তহবিল এবং সামাজিক মূলধনের সমন্বয় জোরদার করতে হবে। নির্দিষ্ট বাস্তবায়ন বিধিগুলো পরিমার্জন করতে হবে এবং যৌথভাবে একটি ব্যাপক নীতি-প্যাকেজ বাস্তবায়নে উৎসাহিত করতে হবে। দ্বিতীয়ত, মূল ভোগ ক্ষেত্রগুলোর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করতে হবে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের আর্থিক পণ্য এবং পরিষেবাগুলো সর্বোত্তম করার জন্য উৎসাহিত করতে হবে। পাঁচটি মূল ক্ষেত্রের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। যেমন- পণ্যের ব্যবহার উন্নত করা, পরিষেবার ব্যবহার সম্প্রসারণ করা, নতুন ধরণের ভোগ বা ব্যবহার সৃষ্টি করা, বৈচিত্র্যময় ব্যবহারের পরিবেশ তৈরি করা এবং ব্যবহার সহায়তায় সমর্থন করা। তৃতীয়ত, সরকার, আর্থিক প্রতিষ্ঠান এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ করতে হবে। ভোগ সম্প্রসারণে সরকার, আর্থিক প্রতিষ্ঠান এবং শিল্পপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টাকে উৎসাহিত করতে হবে। এর মধ্যে রয়েছে বহু-স্তরীয়, বহু-চ্যানেল এবং বৈচিত্র্যময় ভোগ প্রচার কার্যক্রম পরিচালনা করা, তথ্য আদান-প্রদান করা, সুনির্দিষ্ট ম্যাচিং পরিষেবা প্রদান করা এবং প্রাসঙ্গিক নীতিগত সুবিধার পূর্ণ ব্যবহার করা। প্রাসঙ্গিক ব্যবসায়িক সত্তা এবং গ্রাহকদের চাহিদা আরও ভালোভাবে পূরণ করা উচিত। (রুবি/তৌহিদ/লাবণ্য) 三部门:加强商务和金融协同 更大力度提振消费   新华社北京12月14日电 记者从商务部获悉,商务部、中国人民银行、金融监管总局近日联合印发《关于加强商务和金融协同 更大力度提振消费的通知》,指导地方相关部门和金融机构加强协同,精准施策推动惠民生和促消费紧密结合,形成提振和扩大消费的更大工作合力。   通知围绕商品消费、服务消费、新型消费、消费场景、消费帮扶等重点领域和强机制、抓落实、促合力等关键环节提出3方面11条政策措施。   一是深化商务和金融系统协作。推动地方有关部门加强沟通交流和分工协作,鼓励有条件的地方健全沟通合作机制,强化财政资金、信贷资金与社会资本等合力,细化落实具体实施细则,共同打好政策“组合拳”。   二是加大消费重点领域金融支持。鼓励金融机构围绕升级商品消费、扩大服务消费、培育新型消费、创新多元化消费场景、助力消费帮扶五大重点领域,优化金融产品服务,推动供需两端强化对接,提高对商品和服务消费的适配性,因地制宜推动新型消费发展,支持消费新业态新模式新场景建设,落实落细各项金融支持举措。   三是扩大政金企对接合作。鼓励发挥“政金企”扩消费合力,开展多层次、多渠道、多样化的促消费活动和信息共享,做好精准对接服务,用足用好相关政策红利,更好满足相关经营主体和消费者需求。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.