গতকাল (বুধবার) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই অঞ্চলের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ বজায় রাখছেন।
মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে একাধিক পক্ষের সাথে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছেন। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ সর্বদা বলে আসছে যে, কূটনৈতিক আলোচনাই সংঘাত সমাধানের একমাত্র উপায়। তিনি আরও বলেন, "আমরা এখনও নিশ্চিত যে, আলোচনাই বর্তমান সংঘাত সমাধানের একমাত্র উপায়। আমরা সামরিক পদক্ষেপ বৃদ্ধি পেতে এবং সংঘাত অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে দেখছি।"
জাতিসংঘের মহাসচিব সবাইকে আলোচনায় ফিরিয়ে আনতে, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে এই পথে এগিয়ে যাওয়ার জন্য রাজি করাতে তাঁর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
জিনিয়া/তৌহিদ/তুহিনা