ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও মধ্য এশিয়ার দেশগুলো মরুকরণ প্রতিরোধে যৌথ উদ্যোগ জোরদার করেছে। উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তানে সমন্বিত পরিবেশগত কর্মসূচি শুরু করেছে চায়না সেন্ট্রাল এশিয়া কো-অপারেশন সেন্টার ফর ডেজার্টিফিকেশন প্রিভেনশন। এতে চীনের নিংশিয়া অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাটি ও পানিসম্পদ স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই পদক্ষেপের আগে গত ডিসেম্বরে চার দেশে একটি মূল্যায়ন মিশন পরিচালিত হয়। সেখানে প্রতিটি দেশের পরিবেশগত প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয়। লক্ষ্য হচ্ছে মাটির লবণাক্ততা, ক্ষয় এবং পানিব্যবস্থাপনার মতো সমস্যার সমাধান করা এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত সহযোগিতা গড়ে তোলা।
মূল্যায়নে দেখা গেছে, উজবেকিস্তান মাটির লবণাক্ততা ও সেচ প্রযুক্তির অভাবে ভুগছে। পাহাড়ি দেশ তাজিকিস্তান বেশি গুরুত্ব দিচ্ছে মাটিক্ষয় রোধ, পোকামাকড় নিয়ন্ত্রণ এবং দাবানল প্রতিরোধে। অন্যদিকে কাজাখস্তান ও কিরগিজস্তানের ক্ষেত্রেও পানি ও ভূমি ব্যবস্থাপনা উন্নয়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কেন্দ্রের পরিচালক ফং চানওয়েন জানান, মরুকরণ, মাটিক্ষয় ও লবণাক্ততা নিয়ন্ত্রণে চীনের সাফল্য চার দেশই প্রশংসা করেছে এবং সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে। চীন বিশেষজ্ঞ পাঠানো, পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সহায়তা দেবে।
চীনের নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে প্রযুক্তি স্থানান্তর ও প্রকল্প বাস্তবায়নের জন্য ছয়টি প্রদর্শনী কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
সম্প্রতি ইয়িনছুয়ানে চীনা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর চীনে নিযুক্ত উজবেকিস্তানের রাষ্ট্রদূত ফারহোদ আরজিয়েভ বলেন, স্থানীয় পর্যায়ের সহযোগিতা চীন-উজবেকিস্তান সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। তারা দারিদ্র্য হ্রাস, মরুকরণ নিয়ন্ত্রণ, পানি সাশ্রয়ী কৃষি ও পর্যটন উন্নয়নে নিংশিয়ার অভিজ্ঞতা থেকে শিখতে চায়।
নিংশিয়া সরকারের ভাইস-চেয়ারপারসন লিউ চুন বলেন, মরুকরণ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। উজবেকিস্তান ও নিংশিয়া উভয়ই বালুঝড়ের ক্ষতির শিকার, তাই সবুজ পরিবেশ পুনর্গঠনের অভিন্ন লক্ষ্যই দুই পক্ষের সহযোগিতার শক্ত ভিত্তি।
তিনি জানান, চীন মধ্য এশিয়ায় বহুমাত্রিক বায়ুরোধী ব্যবস্থা এবং সৌরশক্তিচালিত ভূগর্ভস্থ পানি লবণমুক্তকরণ প্রযুক্তিসহ বিভিন্ন পরিণত প্রযুক্তি সরবরাহের পরিকল্পনা করছে। পাশাপাশি যৌথ গবেষণাগার, প্রযুক্তি প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে আঞ্চলিক পরিবেশ সুরক্ষা আরও শক্তিশালী করা হবে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: চায়না ডেইলি
মরুকরণ মোকাবিলায় একযোগে কাজ করছে চীন ও মধ্য এশিয়ার চার দেশ
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.