আমদানির জন্য পরিষেবার একটি হালনাগাদ ক্যাটালগ ঘোষণা করেছে চীন। বুধবার সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার যৌথ উদ্যোগে এ সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। এই তালিকা হালনাগাদে কাজ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়-সহ একাধিক সংস্থা।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মানসম্পন্ন পরিষেবার আমদানি বাড়ানোর বিষয়ে রাজ্য কাউন্সিল-এর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই ক্যাটালগ সংশোধন করা হয়েছে। সরকার জানিয়েছে, দেশের উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করা এবং জনগণের উন্নত জীবনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সূত্র: সিএমজি