এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সহ-সভাপতি চিয়াং সিনচি মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
মিয়ানমার প্রজাতন্ত্র সরকারের আমন্ত্রণে শুক্রবার অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেন চিয়াং। একই দিনে তিনি প্রেসিডেন্ট হ্লাইংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন।
সাক্ষাতে চিয়াং বলেন, চীন ও মিয়ানমারের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম বন্ধুত্ব রয়েছে। দুই দেশ দীর্ঘ সময় ধরে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে এসেছে, যা চীন-মিয়ানমার অভিন্ন ভবিষ্যতের কমিউনিটির গভীর তাৎপর্যকে তুলে ধরে।
তিনি আরও বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা গভীর করার পাশাপাশি, চীন-মিয়ানমার সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং মিয়ানমারে চীনা কর্মী ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চীন কাজ করতে আগ্রহী।
অন্যদিকে মিন অং হ্লাইং মিয়ানমারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদি সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মিয়ানমার দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করে এবং চীনের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগকে সমর্থন করে।
জেনিফার/ফয়সলতথ্য ও ছবি: সিনহুয়া