এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: হরমুজ প্রণালিতে পণ্যবাহী কার্গো জাহাজ জব্দের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইরান। সোমবার বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তির মৌলিক বিষয়গুলো লঙ্ঘন করেছে ওয়াশিংটন।
ইরানের জাহাজ আটক, যুদ্ববিরতির চুক্তি লঙ্ঘন এসব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত দ্বিতীয় দফায় আলোচনা না বসার সিদ্ধান্ত মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে জানানো হয়েছে বলেও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। একইসঙ্গে ইরানের ওপর নৌ অবরোধ এখনো তুলে না নেয়ার বিষয়েও প্রতিবাদ জানান তিনি।
আলোচনায় না বসার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ফের কোন ধরনের আগ্রাসনের পথ বেছে নেয়, তার সমুচিত জবাব দিতে তেহরান প্রস্তুত বলেও তিনি সতর্ক করেন।
এর আগে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে ইসলামাবাদের উদ্দেশে মার্কিন প্রতিনিধি দল রওনা হওয়ার কথা জানায়।
লুৎফর/হাশিম
তথ্য ও ছবি: সিনহুয়া