যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’র মেয়াদ শেষ হওয়ায় চীনের দুঃখ প্রকাশ

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’র মেয়াদ শেষ হওয়ায় চীনের দুঃখ প্রকাশ
ফেব্রুয়ারি ৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’র মেয়াদ শেষ হওয়ায় চীন দুঃখ প্রকাশ করেছে। এ চুক্তিটি বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর তাত্পর্য রয়েছে। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বৈশ্বিক পারমাণবিক শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আন্তর্জাকিত সম্প্রদায় গভীরভাবে চিন্তিত। লিন চিয়ান বলেন, রাশিয়া, যুক্তরাষ্ট্রকে এ চুক্তির মূল বিধিনিষেধগুলো অব্যাহতভাবে মেনে নেয়ার প্রস্তাব দিয়েছে। চীন, যুক্তরাষ্ট্রকে এ প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে, দায়িত্বশীলতার সঙ্গে চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যবস্থা নেয়া এবং যথা শিগগির রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা বিষয়ক সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানায়। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রত্যাশাও বটে। (আনন্দী/হাশিম) 外交部:中方对美俄《新削减战略武器条约》到期失效表示遗憾   新华社北京2月5日电(记者马卓言、温馨)外交部发言人林剑5日在例行记者会上表示,中方对美俄《新削减战略武器条约》到期失效表示遗憾。条约对维护全球战略稳定具有重要意义,国际社会普遍担心条约失效将对国际核军控体系和全球核秩序产生消极影响。   林剑说,俄方曾建议俄美继续遵守条约核心限制。中方呼吁美方予以积极回应,以负责任方式处理条约后续安排,早日恢复同俄战略稳定对话,这也是国际社会的普遍期待。(完)

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.