এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: রাষ্ট্রীয় সফরে রাশিয়া ও কিরগিজস্তান যাচ্ছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ছয় দিনের এই সফরে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠেয় শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন তিনি।
বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিরক্ষামন্ত্রী তোং চুন ২৩ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই দুই দেশে অবস্থান করবেন।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিজিটিএন।