মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন তুর্কমেনিস্তান-এর জনগণের জাতীয় নেতা ও পিপলস কাউন্সিলের চেয়ারম্যান গুরবানগুলী বারদিমুহামেদভ।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে মঙ্গলবার রাতে বেইজিং-এ পৌঁছান তিনি।
এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
আগামী ১৯ মার্চ পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিসিটিভি