মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে চালু হলো রোবটনির্ভর একটি আধুনিক বৃদ্ধসেবা কেন্দ্র। শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়িচুয়াং এলাকায় স্থাপিত কেন্দ্রটি বিশ্বের প্রথম এ ধরনের উদ্যোগ।
প্রায় ১,১০০ বর্গমিটার জায়গাজুড়ে গড়ে ওঠা এই সেবাকেন্দ্রে ৪০টিরও বেশি ধরনের স্মার্ট রোবট রয়েছে। এসব রোবট বয়স্কদের জন্য ম্যাসাজ ও থেরাপি প্রশিক্ষণসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিচ্ছে।
প্রবীণরা এ রোবটগুলোর সঙ্গে বোর্ডগেম খেলতে পারেন এবং রোবটের তৈরি গরম চাও উপভোগ করতে পারেন। কেন্দ্রটিতে গান, নাচসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থাও রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রটি প্রতিদিন ৩০০-এর বেশি বয়স্ককে সেবা দিতে পারবে এবং আশপাশের কয়েক হাজার বাসিন্দা এর সুবিধা পাবেন।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি