বৃহস্পতিবার নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইউং ছিয়ান, আসন্ন ষষ্ঠ চীন মার্কিন আর্থ-বাণিজ্যিক আলোচনা প্রসঙ্গে বলেন, এ আলোচনা-ব্যবস্থার মাধ্যমে দুই দেশ বিভিন্ন পর্যায়ের যোগাযোগ বজায় রেখে আসছে।
মুখপাত্র আরও বলেন, গত বছর বুসানে প্রেসিডেন্ট সি ও প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাতে এবং গত ৪ ফেব্রুয়ারিতে তাদের ফোনালাপে অর্জিত মতৈক্যগুলো বাস্তবায়ন করতে, সমান আলোচনার মাধ্যমে মতভেদ নিয়ন্ত্রণ করতে, বাস্তব সহযোগিতা বাড়াতে, এবং চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু, স্থিতিশীল ও টেকসই উন্নয়নের জন্য দু’দেশ কাজ করে যাবে।
এতে দু’দেশ ও দু’দেশের জনগণ এবং সারা বিশ্ব উপকৃত হবে।
সূত্র: সিএমজি