এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর গতির রোমাঞ্চ নিয়ে আবারও শুরু হচ্ছে চীনের অন্যতম সেরা সাইক্লিং প্রতিযোগিতা 'ট্যুর অফ সায়রাম লেক'। আগামী ১৯ থেকে ২৫ মে উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বোর্তালা মঙ্গোলিয়ান স্বায়ত্তশাসিত প্রিফেকচারে এই প্রতিযোগিতার ১৮তম আসর অনুষ্ঠিত হবে।
শুক্রবার স্থানীয় সরকারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সাত দিনব্যাপী এই ইভেন্টে গতির লড়াইয়ে নামবেন দেশি-বিদেশি অসংখ্য সাইক্লিস্ট। প্রতিযোগীরা মোট ৫২৯ কিলোমিটার পথ পাড়ি দেবেন, যা ছয়টি ভিন্ন পর্যায়ে বিভক্ত থাকবে।
সায়রাম লেকের এই রেসটি টানা সাত বছর ধরে ‘চীনের উচ্চমানের ক্রীড়া পর্যটন ইভেন্ট’ খেতাব অর্জন করে আসছে। খেলাধুলা এবং পর্যটনকে একই সুতোয় গেঁথে এই আয়োজনটি সিনচিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরছে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি-সিসিটিভি