সিএমজি বসন্ত উৎসব গালা: চীনের তাইওয়ানের গানে আবেগে ভাসল বেইজিং

সিএমজি বসন্ত উৎসব গালা: চীনের তাইওয়ানের গানে আবেগে ভাসল বেইজিং
ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেইজিংয়ে আয়োজিত ‘চায়না মিডিয়া গ্রুপ’ (সিএমজি)-এর বসন্ত উৎসব অনুষ্ঠানে দেশটির তাইওয়ান অঞ্চলের বেশ কিছু জনপ্রিয় পুরনো গান পরিবেশন করা হয়। এই গানগুলো অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মনে পুরনো স্মৃতি জাগিয়ে তোলে এবং তাদের আবেগপ্রবণ করে তোলে। চীনা জনগণের জন্য ‘বসন্ত উৎসব’ বা চীনা নববর্ষ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। গত ২০২৪ সালের ডিসেম্বরে উৎসবটি ইউনেস্কোর ‘মানবতার বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই উৎসব শুরু হলো, যার মাধ্যমে চীনা পঞ্জিকা অনুযায়ী শুরু হলো ‘ঘোড়ার বছর’। এবারের গালা অনুষ্ঠানে সংগীতের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল প্রধান আকর্ষণ। বিশেষ করে চীনের তাইওয়ানের শিল্পীদের গানগুলো মূল ভূখণ্ড এবং প্রণালীর ওপারের মানুষের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ও দীর্ঘদিনের ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়েছে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.