জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীন সিক্সজি গবেষণার প্রথম ধাপের প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এ পর্যায়ে ৩০০টিরও বেশি ব্যবহারিক প্রযুক্তির একটি ভান্ডার গড়ে উঠেছে বলে জানিয়েছে দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এরইমধ্যে এ গবেষণার দ্বিতীয় ধাপের পরীক্ষাও শুরু করেছে চীন।
বুধবার বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী চাং ইউনমিং বলেন, ‘বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের সঙ্গে শিল্প উদ্ভাবনের গভীর সমন্বয় ঘটাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে শিল্প অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “৬জি প্রযুক্তির প্রথম ধাপের পরীক্ষার মাধ্যমে চীন ৩০০টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রযুক্তির ভাণ্ডার গড়ে তুলেছে। বর্তমানে ৫জি ও গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্ক জাতীয় অর্থনীতির ৯৭টি প্রধান খাতের মধ্যে ৯১টিতেই একীভূত হয়েছে। পাশাপাশি শিল্প ইন্টারনেট ৪১টি প্রধান শিল্পখাতে সম্পূর্ণভাবে বিস্তৃত হয়েছে, যা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন গতি এনেছে।”
মন্ত্রণালয়ের মুখপাত্র ও তথ্য ও যোগাযোগ উন্নয়ন বিভাগের প্রধান সিয়ে ছুয়ান জানান, চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম তথ্য অবকাঠামো গড়ে তুলেছে। দেশটিতে প্রায় ৪৮ লাখ ৪ হাজার ৫জি ভিত্তিক স্টেশন স্থাপন করা হয়েছে এবং ৫জি ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটিরও বেশি।
আগামী দিনে ৬জি গবেষণা ও উন্নয়নের গতি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে এমআইআইটি। পাশাপাশি আগাম পরিকল্পনা গ্রহণ এবং ৬জি-ভিত্তিক ব্যবহারমুখী শিল্প ইকোসিস্টেম গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে বলেও জানান শিয়ে ছুয়ান।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
সিক্স জি গবেষণার প্রথম ধাপ সম্পন্ন চীনে
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.