হংকং-এ সি চিন পিংয়ের তিনটি গুরুত্বপূর্ণ বইয়ের প্রথাগত চীনা সংস্করণ প্রকাশ

হংকং-এ সি চিন পিংয়ের তিনটি গুরুত্বপূর্ণ বইয়ের প্রথাগত চীনা সংস্করণ প্রকাশ

ইউনাইটেড পাবলিশিং গ্রুপ সম্প্রতি হংকং-এ ‘সি চিন পিং-এর অর্থনৈতিক রচনাবলী’-এর প্রথম খণ্ড এবং ‘সি চিন পিং ও তাঁর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ডের প্রথাগত চীনা সংস্করণ প্রকাশ করেছে। আজ (বুধবার) হংকং-এ এই তিনটি বইয়ের প্রকাশনা ও উন্মোচন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘সি চিন পিং-এর অর্থনৈতিক রচনাবলী’-এর প্রথম খণ্ডে ২০১২ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক নির্মাণ বিষয়ক সি চিন পিং-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক রচনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এটি সি চিন পিং-কে কেন্দ্র করে সিপিসি কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চীনের অর্থনৈতিক উন্নয়নের ঐতিহাসিক অর্জন ও রূপান্তরকে ব্যাপকভাবে প্রতিফলিত করে। একইসাথে, চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের রাজনৈতিক অর্থনীতির জন্য নতুন দিগন্ত উন্মোচনে সি চিন পিংয়ের অর্থনৈতিক চিন্তাধারাকে মূর্ত করে।

অন্যদিকে, ‘সি চিন পিং ও তাঁর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা’ গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ডে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে কাজ করার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সি চিন পিং-এর আলাপচারিতা এবং আন্তরিক আদান-প্রদানের নানা গল্প তুলে ধরা হয়েছে। এগুলো তরুণদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি তাঁর অবিচল যত্ন এবং ভালোবাসাকে প্রামাণিকভাবে লিপিবদ্ধ করে। এই বইটি যুব কর্ম বিষয়ে সি চিন পিং-এর গুরুত্বপূর্ণ চিন্তাভাবনার গভীর অধ্যয়নের জন্য একটি জীবন্ত পাঠ্য হিসেবে কাজ করবে।

এই তিনটি বইয়ের প্রথাগত চীনা সংস্করণ প্রকাশের মাধ্যমে হংকং ও ম্যাকাও-এর পাঠকরা সি চিন পিং-এর অর্থনৈতিক চিন্তাধারাকে পদ্ধতিগতভাবে উপলব্ধি করতে এবং নতুন উন্নয়ন দর্শনকে গভীরভাবে বুঝতে সক্ষম হবেন।

লিলি/তৌহিদ/রুবি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.