সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র সাক্ষাৎ

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র সাক্ষাৎ
ডিসেম্বর ১৫: গতকাল (রোববার) সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ রিয়াদে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাৎ করেন। যুবরাজ সালমান ওয়াং ই’র মাধ্যমে সৌদি আরবের বাদশা এবং তাঁর নিজের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, তাঁর দেশ প্রেসিডেন্ট সি’র সঙ্গে গড়ে ওঠা গভীর বন্ধুত্বকে অত্যন্ত মূল্যায়ন করে এবং দুই দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্ব উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সৌদি আরব চীনের সঙ্গে যৌথ প্রচেষ্টার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে আগ্রহী। সৌদি আরব একচীন নীতিতে অবিচল। তারা চীনের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় সমর্থন জানায় এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে বাহ্যিক শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে। তেল ও গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চপ্রযুক্তি খাতে চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে চায় সৌদি আরব। দেশটি ২০২৬ সালে চীনে দ্বিতীয় চীন–আরব রাষ্ট্রসমূহ শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় চীন–উপসাগরীয় আরব সহযোগিতা পরিষদ (জিসিসি) শীর্ষ সম্মেলন আয়োজনকে সমর্থন করে। পাশাপাশি, চীন–জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত সম্পন্ন করতে উদ্যোগ নিতে প্রস্তুত। সৌদি আরব ও ইরানের সম্পর্ক স্বাভাবিকীকরণে চীনের প্রচেষ্টার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক বহুপাক্ষিক বিষয়ে চীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন। ওয়াং ই প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে বাদশা সালমান ও যুবরাজ মোহাম্মদের প্রতি আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, প্রেসিডেন্ট সি ও সৌদি নেতার মধ্যে গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ২০২৬ সালে অনুষ্ঠিতব্য দ্বিতীয় চীন–আরব শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য মোহাম্মদ বিন সালমান আল সৌদকে চীন সফরের আমন্ত্রণ জানান তিনি। তিনি বলেন, চীন সৌদি আরবের জাতীয় পুনরুজ্জীবন প্রক্রিয়ায় সবচেয়ে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য অংশীদার হতে প্রস্তুত। চীন সৌদি আরবের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদার করবে। ঐতিহ্যবাহী জ্বালানি সহযোগিতা সুদৃঢ় করার পাশাপাশি নতুন ও ভবিষ্যৎ শিল্পখাতে সহযোগিতা সম্প্রসারণ করবে, যাতে চীন–সৌদি সার্বিক অংশীদারিত্বের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়। চীন উপসাগরীয় আরব সহযোগিতা পরিষদের দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করে চীন–জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনে প্রচেষ্টা চালাতে আগ্রহী। পাশাপাশি, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা বাস্তবায়নে আরও স্থিতিশীলতা যোগাতে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখতে চীন প্রস্তুত। (শিশির/তৌহিদ /মুক্তা) 沙特王储兼首相穆罕默德会见王毅  14日,沙特王储兼首相穆罕默德在利雅得会见中共中央政治局委员、外交部长王毅。   穆罕默德请王毅转达萨勒曼国王和他本人对习近平主席的诚挚问候和良好祝愿,表示沙方领导人十分珍视同习近平主席的深厚友谊,高度重视发展两国全面战略伙伴关系。沙方愿同中方共同努力,将两国关系提升至更高水平。沙方始终坚持一个中国原则,坚定支持中方维护国家主权和领土完整,坚决反对外部势力干涉中国内政。沙方愿同中方进一步深化油气、新能源、人工智能、高新技术等领域合作。沙方支持中方2026年举办第二届中国-阿拉伯国家峰会和第二届中国-海湾阿拉伯国家合作委员会峰会,愿推动尽快完成中海自贸协定谈判。沙方感谢中方为推动沙特和伊朗关系正常化所作努力,愿在国际多边事务中同中方保持经常性沟通协调。   王毅转达习近平主席对萨勒曼国王和穆罕默德王储兼首相的亲切问候,表示习近平主席同沙特领导人建立了深厚友谊和互信。中方欢迎穆罕默德王储明年来华出席第二届中国-阿拉伯国家峰会。中方愿做沙特国家振兴进程中最可信赖、最可依靠的伙伴,同沙方加强全方位互利合作,巩固传统能源合作,拓展新兴产业、未来产业合作,为中沙全面战略伙伴关系开辟新前景。中方愿同海合会国家一道努力,争取尽早达成中海自贸协定。中方也愿继续同沙方保持密切沟通,为实现中东地区和平与安全注入更多稳定因素。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.