ডিসেম্বর ১৫: হংকংয়ে চীন-বিরোধী দাঙ্গার প্ররোচনাকারী জিমি লাইকে বহিরাগত শক্তির সাথে যোগসাজশের ষড়যন্ত্রের দুটি অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহমূলক উপকরণ প্রকাশের ষড়যন্ত্রের একটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলের হাইকোর্ট লাই এবং বর্তমানে বিলুপ্ত অ্যাপল ডেইলির সাথে যুক্ত তিনটি কোম্পানির জাতীয় নিরাপত্তা মামলায় আজ (সোমবার) এই রায় দিয়েছে।
আসামীদের মধ্যে লাই, অ্যাপল ডেইলি লিমিটেড, অ্যাপল ডেইলি প্রিন্টিং লিমিটেড এবং অ্যাপল ডেইলি ইন্টারনেট লিমিটেড অন্তর্ভুক্ত ছিল, যাদের সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক উপকরণ প্রকাশের ষড়যন্ত্র এবং বহিরাগত শক্তির সাথে যোগসাজশের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। লাইকে বহিরাগত শক্তির সাথে যোগসাজশের ষড়যন্ত্রের একটি পৃথক অভিযোগেরও মুখোমুখি করা হয়েছিল।
বিচার আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের ১৮ ডিসেম্বর শুরু হয়েছিল এবং হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে নিযুক্ত তিনজন বিচারক বিচারকাজ করেছেন। ২০২৪ সালের ১১ জুন রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষ্য উপস্থাপন শেষ করে এবং ২৫ জুলাই আদালত রায় দেয় যে, সমস্ত অভিযোগ আমলযোগ্য। লাইয়ের সাক্ষ্যগ্রহণ ২০২৪ সালের ২০ নভেম্বর শুরু হয় এবং ২০২৫ সালের মার্চ মাসে শেষ হয়। ২০২৫ সালের ১৮ আগস্ট সমাপনী যুক্তি উপস্থাপন শুরু হয় এবং ২৮ আগস্ট চূড়ান্ত করা হয়।
(লিলি/হাশিম/তুহিনা)
হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত জিমি লাই
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.