হংকংয়ের উন্নয়ন সম্ভাবনা এবং ব্যবসায়িক পরিবেশের প্রতি মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রমশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন।
সম্প্রতি হংকংয়ের ‘আমেরিকান চেম্বার অব কমার্স’ তাদের ২০২৬ সালের ‘হংকং বিজনেস কনফিডেন্স সার্ভে রিপোর্ট’ প্রকাশ করেছে। এতে দেখা যায়, হংকংয়ের আমেরিকান কোম্পানিগুলো এখানকার ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে ক্রমশ আশাবাদী হয়ে উঠছে এবং হংকংয়ের উন্নয়ন সম্ভাবনার প্রতি পূর্ণ আস্থা রাখছে।
এ বিষয়ে মুখপাত্র লিন চিয়ান বলেন, রিপোর্টে দেখা গেছে—জরিপে অংশ নেওয়া ৮৬ শতাংশ কোম্পানি বিশ্বাস করে যে, আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে হংকং প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। ৯২ শতাংশ কোম্পানির হংকং থেকে তাদের সদর দপ্তর স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই এবং ৯৪ শতাংশ কোম্পানির হংকংয়ের আইনের শাসনের ওপর আস্থা রয়েছে। এই পরিসংখ্যানগুলো হংকংয়ের উন্নয়ন সম্ভাবনা ও ব্যবসায়িক পরিবেশের প্রতি আমেরিকান কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আস্থা প্রদর্শন করে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)