মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা আরও না বাড়াতে সব পক্ষকে সামরিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে চীন। সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি দেশকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন, এমন প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
লিন চিয়ান বলেন, হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় উত্তেজনা বেড়েছে, যা আন্তর্জাতিক পণ্য ও জ্বালানি পরিবহন ব্যাহত করছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি আরও বলেন, সব পক্ষের উচিত অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা, উত্তেজনা এড়ানো এবং আঞ্চলিক অস্থিরতার প্রভাব যেন বৈশ্বিক অর্থনীতিতে আরও বড় ধরনের ক্ষতি না করে, তা নিশ্চিত করা।
নাহার/ লুৎফর
তথ্য ও ছবি- সিসিটিভি