বৈশ্বিক জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে গত ১৪ মার্চ কোনো জাহাজ যাতায়াত করেনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পর এটিই এমন প্রথম ঘটনা।
সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী সংস্থা 'উইন্ডওয়ার্ড'-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর ১৪ মার্চ প্রথমবারের মতো হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের সংখ্যা শূন্যে নেমে এসেছে। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ৭৭টি জাহাজ যাতায়াত করত।
লিলি/তৌহিদ/রুবি