বৃহস্পতিবার ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা, হরমুজ প্রণালীর জন্য একটি নিরাপদ নৌপথের মানচিত্র প্রকাশ করেছে এবং জাহাজগুলোকে নৌচলাচল নিরাপত্তা নীতি মেনে চলতে ও ভাসমান মাইন এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।
এই সংস্থা এক বিবৃতিতে বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে লড়াই অব্যাহত ছিল এবং হরমুজ প্রণালীর প্রধান নৌপথগুলোতে বিভিন্ন জাহাজ-বিধ্বংসী মাইন থাকতে পারে। সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ও মাইনের আঘাত এড়াতে, পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত, জাহাজগুলোকে ইরান কর্তৃক প্রকাশিত নিরাপদ পথের মানচিত্র অনুসরণ করতে হবে।
(ওয়াং হাইমান/আলিম/ছাই)