এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: তথাকথিত ‘তাইওয়ান স্বাধীনতা’ সংক্রান্ত বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টা কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছে চীনের গণ মুক্তি ফৌজ (পিএলএ)। বৃহস্পতিবার এ কথা জানান চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং।
এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাইওয়ান চীনেরই অংশ। তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতাকে আমাদের মতো করে কেউ মূল্য দেয় না এবং রক্ষা করে না।’
তিনি আরও বলেন, ‘তবে আমরা কখনোই কাউকে বা কোনো শক্তিকে কোনো উপায়ে তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার অনুমতি দেব না।’
চাং সিয়াওকাং জানান, বিচ্ছিন্নতাবাদ ও বিদেশি হস্তক্ষেপ মোকাবিলায় পিএলএ তার সক্ষমতা আরও জোরদার করবে এবং ‘তাইওয়ান স্বাধীনতা’ সংশ্লিষ্ট বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করবে। একই সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখবে।
নাহার/আজাদ
তথ্য ও ছবি- সিসিটিভি