এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ধারণাকে অতিরঞ্জিতভাবে প্রয়োগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চীন। বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) এমন একটি প্রস্তাবে ভোট দেওয়ার পরিকল্পনা করছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার ক্ষেত্রে সব চীনা ল্যাবকে নিষিদ্ধ করা হতে পারে।
মাও নিং বলেন, এ ধরনের পদক্ষেপ চীন ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। এটি কারও স্বার্থেই উপকারী নয়, এমনকি মার্কিন কোম্পানি ও ভোক্তাদের জন্যও নয়।
তিনি আরও বলেন, চীন তার বৈধ ও আইনগত অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।
নাহার/আজাদ
তথ্য ও ছবি-সিনহুয়া