মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: আগামী ১৩ থেকে ১৮ এপ্রিল হাইখৌ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা। বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং হাইনান প্রাদেশিক সরকার যৌথভাবে এ মেলার আয়োজন করছে। হাইনান মুক্ত বাণিজ্য বন্দরে দ্বীপজুড়ে বিশেষ শুল্ক কার্যক্রম পুরোপুরি চালু হওয়ার পর এটিই প্রথম এ ধরনের আয়োজন, যা মেলাটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এবারের আসরে কানাডা অতিথি দেশ হিসেবে অংশ নেবে।
মেলার প্রধান ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে হাইনান আন্তর্জাতিক কনভেনশন ও প্রদর্শনী কেন্দ্র। এছাড়া দুটি উপ-ভেন্যুও রাখা হয়েছে—সানিয়া-তে আন্তর্জাতিক ইয়ট প্রদর্শনী এলাকা এবং বো'আও লেচেং আন্তর্জাতিক চিকিৎসা পর্যটন পাইলট জোন-এ আন্তর্জাতিক স্বাস্থ্যভিত্তিক ভোগ্যপণ্য প্রদর্শনী এলাকা।
মেলাকে ঘিরে নতুন পণ্যের উন্মোচন, সরবরাহ-চাহিদা সমন্বয় কার্যক্রম এবং ভোগ বৃদ্ধি উৎসাহিত করতে ১০টিরও বেশি থিমভিত্তিক আয়োজন করা হয়েছে। পাশাপাশি হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের ভোগ সম্ভাবনাগুলো তুলে ধরতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে অনুষ্ঠিত পঞ্চম মেলায় ৭১টি দেশ ও অঞ্চল থেকে ১,৭৬৭টি কোম্পানি এবং ৪,২০৯টি ভোক্তা ব্র্যান্ড অংশ নেয়, যা এ মেলার আন্তর্জাতিক গুরুত্বকে তুলে ধরে।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া