মার্চ ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীন ২০২৬-২০৩০ সময়কালের উন্নয়ন পরিকল্পনায় ১০৯টি বড় প্রকল্প নির্মাণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আইনসভা জাতীয় গণকংগ্রেসে (এনপিসি) পর্যালোচনার জন্য উপস্থাপিত সরকারি কর্মপ্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বেইজিংয়ে অনুষ্ঠিত ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের উদ্বোধনী বৈঠকে রাষ্ট্রীয় কাউন্সিলের পক্ষে প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রধানমন্ত্রী লি ছিয়াং।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬-২০৩০ সালের ১৫তম পাঁচসালা পরিকল্পনার খসড়ায় ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মোট ১০৯টি বড় প্রকল্প প্রস্তাব করা হয়েছে। কৌশলগত গুরুত্ব, দিকনির্দেশনা এবং ধারাবাহিক উন্নয়নের সম্ভাবনা বিবেচনায় নিয়ে এসব প্রকল্প নির্বাচন করা হয়েছে।
লি ছিয়াং বলেন, এসব প্রকল্পের মাধ্যমে সরকারি বিনিয়োগের মাধ্যমে বেসরকারি খাতকে অংশগ্রহণে উৎসাহিত করা হবে, যাতে এসব প্রকল্প অর্থনৈতিক ভিত্তি মজবুত করা, দুর্বলতা দূর করা এবং প্রবৃদ্ধির গতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লি ছিয়াং বলেন, সামনে তাকালে ভবিষ্যৎ নিয়ে চীন আত্মবিশ্বাসী। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে এবং দেশজুড়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ১৫তম পাঁচসালা পরিকল্পনার রূপরেখাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি
Advertisement