Monday, April 20, 2026
Live

২০২৫ সালের রাতের পর্যবেক্ষণ সম্পন্ন করেছে চীনের অ্যান্টার্কটিক জরিপ টেলিস্কোপ

২০২৫ সালের রাতের পর্যবেক্ষণ সম্পন্ন করেছে চীনের অ্যান্টার্কটিক জরিপ টেলিস্কোপ
ফয়সল আবদুল্লাহ ২০২৫ সালের দীর্ঘ অ্যান্টার্কটিক শীতরাত্রিতে পরিচালিত রাতভিত্তিক পর্যবেক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে দেশটির অ্যান্টার্কটিক জরিপ টেলিস্কোপ এএসটি৩-২। সম্প্রতি চীনের বিজ্ঞান একাডেমি এ তথ্য জানিয়েছে। অ্যান্টার্কটিক মালভূমির সর্বোচ্চ বিন্দু ডোম এ–তে স্থাপিত এসটি৩-২ এখন অভ্যন্তরীণ অ্যান্টার্কটিকায় কার্যরত সবচেয়ে বড় অ্যাপারচারের অপটিক্যাল টেলিস্কোপ। টানা তিন বছর কোনো রক্ষণাবেক্ষণ কর্মী সেখানে থাকেনি। ২০২৪ সালের শুরুতে সীমিত মেরামতের পর এটি আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে। এ নিয়ে টেলিস্কোপটি টানা তিন বছর ‘ওভারউইন্টার’ পরিচালনার নজির গড়েছে। ২০২৫ সালের পোলার নাইট পর্যবেক্ষণে দূরনিয়ন্ত্রিতভাবে সংগ্রহ করা হয়েছে প্রায় সাড়ে তিন টেরাবাইট তথ্য। কার্যকর পর্যবেক্ষণ সময় ছিল প্রায় এক হাজার ঘণ্টা। এতে রয়েছে উচ্চ কৌণিক কক্ষপথের গ্রহাণু ও মহাজাগতিক বস্তু, দূরবর্তী গ্রহ ও অতিভারী ব্ল্যাকহোলের আলোকমাত্রা বিশ্লেষণের উপাত্ত। নানচিং ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমিক্যাল অপটিক্স অ্যান্ড টেকনোলজি উদ্ভাবিত দ্বিতীয় প্রজন্মের এই টেলিস্কোপে ব্যবহৃত হয়েছে বিশেষ অপটিক্যাল ব্যবস্থা, তুষাররোধী সিলিং ও চরম নিম্নতাপমাত্রায় কাজের উপযোগী প্রযুক্তি। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.