২০২৫ সালে চীনের অর্জনের সংক্ষিপ্ত পর্যালোচনা

২০২৫ সালে চীনের অর্জনের সংক্ষিপ্ত পর্যালোচনা
মার্চ ৫: আজ (৫ মার্চ) সকালে বেইজিংয়ে চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে রাষ্ট্রীয় কাউন্সিলের প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কাজের প্রতিবেদন পেশ করেন। ২০২৫ সাল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বছর। সারা বছরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান লক্ষ্য ও কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘ত্রয়োদশ পাঁচশালা পরিকল্পনা’ সফলভাবে শেষ হয়েছে এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের পথে নতুন দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর চাপের মধ্যেও চীনের অর্থনীতি এগিয়েছে এবং শক্তিশালী স্থিতিস্থাপকতা দেখিয়েছে। অর্থনৈতিক কার্যক্রম মোটের ওপর স্থিতিশীল ছিল এবং স্থিতিশীলতার মধ্যেই অগ্রগতি হয়েছে। মোট জিডিপি ৫ শতাংশ বেড়ে মোট ১৪০ দশমিক ১৯ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এ সময় কর্মসংস্থানও স্থিতিশীল ছিল। শহরাঞ্চলে ১ কোটি ২৬ লাখ ৭০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং জরিপ অনুযায়ী শহরের গড় বেকারত্বের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ। এ সময় বৈদেশিক বাণিজ্যে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে, রপ্তানি বহুমুখীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে এবং আন্তর্জাতিক লেনদেন ছিল ভারসাম্যপূর্ণ। একইসঙ্গে জনগণের জীবনযাত্রার মান হয়েছে আরও উন্নত এবং বাসিন্দাদের আয় বৃদ্ধির হার অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে। দারিদ্র্য বিমোচনের অর্জন সুসংহত ও সম্প্রসারিত হয়েছে। প্রাক-প্রাথমিক পর্যায়ে এক বছর বিনামূল্যে শিক্ষা চালু হওয়ায় ১ কোটি ৪০ লাখ শিশু উপকৃত হয়েছে। শিশু লালন-পালন ভাতা ব্যবস্থা সম্পূর্ণরূপে বাস্তবায়ন হওয়ায় ৩ কোটিরও বেশি শিশু সুবিধা পেয়েছে। পাশাপাশি, শস্যের উৎপাদন ৭১ কোটি ৫০ লাখ টনে পৌঁছেছে। গুরুত্বপূর্ণ খাতে ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সামগ্রিক সামাজিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। গত এক বছরে চীনের উন্নয়ন নতুন দিগন্তে পৌঁছেছে এবং শক্তিশালী প্রাণশক্তি দেখিয়েছে। নতুন গুণগত উৎপাদনশক্তি ধারাবাহিকভাবে এগিয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিসিন, রোবট ও কোয়ান্টাম প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ও প্রয়োগ বিশ্বে শীর্ষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি চিপের গবেষণা ও উন্নয়নে নতুন অগ্রগতি হয়েছে। অভিযান শুরু করেছে তিয়ানওয়েন-২। বেইতৌ স্যাটেলাইট ব্যবস্থার ব্যবহার আরও বিস্তৃত হয়েছে, ইয়ালুচাংপু জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু হয়েছে এবং প্রথম চীনের তৈরি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্টযুক্ত বিমানবাহী রণতরী ফুচিয়ান আনুষ্ঠানিকভাবে কমিশনে যোগ দিয়েছে। বৈশ্বিক ওপেন সোর্স ইকোসিস্টেমে নেতৃত্ব দিচ্ছে চীনের তৈরি বৃহৎ ভাষা মডেল। এখন চীনের শিল্প কাঠামো ক্রমে উন্নত হচ্ছে। উচ্চ প্রযুক্তির উৎপাদন শিল্প ও যন্ত্রপাতি শিল্পের সংযোজিত মূল্য যথাক্রমে ৯ দশমিক ৪ শতাংশ এবং ৯ দশমিক ২ শতাংশ বেড়েছে। শিল্প রোবট ও ইন্টিগ্রেটেড সার্কিটের উৎপাদন যথাক্রমে ২৮ শতাংশ ও ১০ দশমিক ৯ শতাংশ বেড়েছে। নতুন শক্তির গাড়ির বার্ষিক উৎপাদন ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং সুবিধা ২ কোটিরও বেশি হয়েছে। জিডিপির প্রতি ইউনিট শক্তি খরচ কমেছে ৫ দশমিক ১ শতংশ এবং এর ফলে পরিবেশগত মানও উন্নত হতে চলেছে। (স্বর্ণা/ফয়সল/লিলি) 速览2025中国成绩单 今天(5日)上午,十四届全国人大四次会议在北京开幕,国务院总理李强作政府工作报告。 2025年是很不平凡的一年。全年经济社会发展主要目标任务顺利完成,“十四五”圆满收官,中国式现代化迈出新的坚实步伐。 一年来,我国经济顶压前行、展现强大韧性。 经济运行总体平稳、稳中有进,国内生产总值增长5%,总量达到140.19万亿元。 就业总体稳定,城镇新增就业1267万人,城镇调查失业率平均为5.2%。 对外贸易较快增长,出口多元化成效明显,国际收支基本平衡。 民生保障更加有力,居民收入增长和经济增长同步,脱贫攻坚成果巩固拓展,实施学前一年免费教育政策、惠及1400万儿童,全面实施育儿补贴制度、惠及3000多万婴幼儿。 粮食产量达到1.43万亿斤。 重点领域风险化解取得积极进展,社会大局保持稳定。 一年来,我国发展向新向优、彰显蓬勃活力。 新质生产力稳步发展,科技创新成果丰硕,人工智能、生物医药、机器人、量子科技等研发应用走在世界前列,芯片自主研发有了新突破,天问二号开启“追星”之旅,北斗规模应用全面拓展,雅下水电工程开工建设,首艘国产电磁弹射型航母福建舰正式入列,国产大模型引领全球开源生态。 产业结构持续优化,高技术制造业、装备制造业增加值分别增长9.4%、9.2%,工业机器人、集成电路产量分别增长28%、10.9%,新能源汽车年产量超过1600万辆,电动汽车充电设施突破2000万个。 单位国内生产总值能耗降低5.1%,生态环境质量持续改善。

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.