চীনে ২০২৫ সালে উদীয়মান ও ভবিষ্যৎ শিল্পখাতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। সরকারি তথ্য অনুযায়ী, এ বছর আটটি উদীয়মান এবং ৯টি ভবিষ্যৎ শিল্পে প্রায় ১১ লাখ ৩০ হাজার নতুন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, যা এর আগের বছরের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ বেশি। চীনের বাজার নিয়ন্ত্রণের জাতীয় প্রশাসন জানিয়েছে, হিউম্যানয়েড রোবট, বেসামরিক বিমান চলাচল এবং জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনে প্রায় ২ কোটি ৫৭ লাখ ৫০ হাজার নতুন ‘বাজার সত্তা’ নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ৯৫ লাখ উদ্যোগ এবং প্রায় ১ কোটি ৬১ লাখ ৯০ হাজার স্ব-কর্মসংস্থানভিত্তিক ব্যবসা রয়েছে। বুদ্ধিমান ভোক্তা সরঞ্জাম উৎপাদনে যুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ২০২৫ সালে প্রায় ৭৮ হাজারে পৌঁছেছে, যার মধ্যে প্রায় ৫ হাজার নতুন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এ ছাড়া সাংস্কৃতিক পর্যটন এবং রূপালী অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট খাতে বছরওয়ারি প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাজারে প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়া আরও সহজ করা, ন্যায্য প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা এবং ব্যবসার জন্য সরকারি সেবা উন্নত করার কাজ অব্যাহত রাখবে।
সূত্র: সিএমজি