জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের চীনের ভোক্তা মূল্য সূচক-সিপিআই আগের বছরের তুলনায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো। বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন সংস্থাটির প্রধান খাং ই।
তিনি বলেন, ২০২৫ সালে চীনের ভোক্তা মূল্য সাধারণভাবে স্থিতিশীল ছিল এবং মূল সিপিআই কিছুটা পুনরুদ্ধার হয়েছে।সামগ্রিকভাবে সিপিআই আগের বছরের মতো একই স্তরে রয়েছে।
খাদ্য ও জ্বালানির দাম বাদ দিলে, অর্থাৎ মূল সিপিআই, ২০২৫ সালে শূন্য দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি আগের বছরের তুলনায় শূন্য দশমিক দুই শতাংশ বেশি বলে জানান তিনি।
খাং আরও জানান, ২০২৫ সালের ডিসেম্বরে সিপিআই আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা নভেম্বর মাসের তুলনায় শূন্য দশমিক এক শতাংশ বেশি। আর নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে এই সূচক বেড়েছে শূন্য দশমিক দুই শতাংশ।
জেনিফার/ রাসেল
তথ্য ও ছবি: সিসিটিভি
Advertisement