৩০ বিলিয়ন বছরেও এক সেকেন্ড ভুল করবে না চীনের অপটিক্যাল ঘড়ি

৩০ বিলিয়ন বছরেও এক সেকেন্ড ভুল করবে না চীনের অপটিক্যাল ঘড়ি
মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (ইউএসটিসি)-এর গবেষকেরা অত্যন্ত নির্ভুল একটি অপটিক্যাল ঘড়ি তৈরি করেছেন। এই ঘড়ির নির্ভুলতা এত বেশি যে, এতে প্রায় ৩০ বিলিয়ন বছরেও সময় এক সেকেন্ড এদিক-ওদিক হবে না। গবেষণার ফলাফল আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী মেট্রোলোজিয়ায় প্রকাশিত হয়েছে। অপটিক্যাল ঘড়িকে বর্তমানে বিশ্বের সবচেয়ে নির্ভুল সময় পরিমাপকারী যন্ত্র হিসেবে ধরা হয়। পরমাণুর ভেতরে ইলেকট্রন এক শক্তিস্তর থেকে আরেক শক্তিস্তরে যাওয়ার সময় আলোর যে কম্পাঙ্ক তৈরি হয়, তা ব্যবহার করে সময় মাপা হয়। চীনা গবেষকেরা এবার স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস ক্লক তৈরি করেছেন, যার স্থিতিশীলতা ও অনিশ্চয়তার মাত্রা উভয়ই ১০^-১৯ স্তরের চেয়েও উন্নত। অর্থাৎ এই ঘড়ি এতটাই সঠিক যে প্রায় ৩০ বিলিয়ন বছর চললেও এর সময়ের ভুল এক সেকেন্ডের কম থাকবে। সময়ের হিসাব রাখা ছাড়াও অপটিক্যাল ঘড়ি আধুনিক প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন, স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা, টেলিযোগাযোগ, উচ্চ-নির্ভুল বৈজ্ঞানিক পরিমাপ। এ ছাড়া এই প্রযুক্তি সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব পরীক্ষা, মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকরণ এবং ডার্ক ম্যাটার অনুসন্ধানের মতো মৌলিক গবেষণায় নতুন সুযোগ তৈরি করতে পারে। এত উচ্চ নির্ভুলতার ফলে আরও কিছু নতুন প্রয়োগের সম্ভাবনাও তৈরি হয়েছে। এ তালিকায় আছে পৃথিবীর মহাকর্ষীয় সম্ভাবনা ও উচ্চতা মিলিমিটার স্তরে মাপা, ভূত্বকের বিকৃতি, ভূগর্ভস্থ পানির পরিবর্তন এবং আগ্নেয়গিরির কার্যকলাপ পর্যবেক্ষণ এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের জন্য উন্নত ভূ-মানচিত্র তৈরি। এর আগে বিশ্বের বেশিরভাগ অপটিক্যাল ঘড়ির নির্ভুলতা ছিল ১০^-১৮ স্তরে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি এবং জার্মানির ফিজিকালিশ-টেকনিশে বুন্ডেসআনস্টাল্ট-এর মতো কয়েকটি শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানই এই পর্যায়ের কাছাকাছি পৌঁছাতে পেরেছিল। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.