মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: অত্যন্ত আধুনিক এবং স্বয়ংক্রিয় ‘গ্রাউন্ডওয়াটার মনিটরিং সিস্টেম’ বা ভূগর্ভস্থ পানি পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলেছে চীন। এই সিস্টেমটি কেবল বিস্তৃত এলাকাজুড়েই কার্যকর নয়, বরং এটি বিভিন্ন ধরনের ভূগর্ভস্থ পানির ধরন শনাক্তকরণ এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে নিখুঁত তথ্য প্রদানে সক্ষম।
দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় সোমবার এক ঘোষণায় এসব তথ্য জানিয়েছে।
২০২০ সালের তুলনায় ২০২৫ সালের শেষ নাগাদ উত্তর চীনের ভূগর্ভস্থ পানির স্তরে ব্যাপক উন্নতি লক্ষ্য করা গেছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ধারাবাহিক ব্যবস্থাপনা এবং পানি উত্তোলনে কঠোর নিয়ন্ত্রণের ফলে অগভীর ভূগর্ভস্থ পানির স্তর ৩.৭৬ মিটার বৃদ্ধি পেয়েছে। গভীর ভূগর্ভস্থ পানির স্তর ৭.৬৫ মিটার বৃদ্ধি পেয়েছে।
২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে চীন ২০ হাজারেরও বেশি জাতীয় পর্যায়ের ভূগর্ভস্থ পানি পর্যবেক্ষণ স্টেশন স্থাপন করেছে। এই বিশাল নেটওয়ার্কটি রিয়েল-টাইম মনিটরিং বা তাৎক্ষণিক পর্যবেক্ষণ এবং আগাম সতর্কবার্তা দিতে সক্ষম। মূলত ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন রোধ করতেই এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: চায়না ডেইলি