Friday, April 24, 2026
Live

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসাধারণের জন্য উন্মুক্ত পিএলএ নৌবাহিনীর যুদ্ধজাহাজ

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসাধারণের জন্য উন্মুক্ত পিএলএ নৌবাহিনীর যুদ্ধজাহাজ

এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গণ মুক্তি ফৌজের নৌবাহিনী তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ১০টিরও বেশি শহরে নৌ-ঘাঁটি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে। এই আয়োজনের অংশ হিসেবে ৪০টিরও বেশি সক্রিয় যুদ্ধজাহাজ সাধারণ দর্শনার্থীদের জন্য পরিদর্শনের সুযোগ দেওয়া হয়েছে।

উন্মুক্ত জাহাজগুলোর মধ্যে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, গাইডেড-মিসাইল ফ্রিগেট, মাইনসুইপার, মিসাইল বোট এবং উভচর অবতরণ জাহাজ। এছাড়া সহায়ক জাহাজ যেমন সমন্বিত সরবরাহ জাহাজ, সমুদ্রগামী প্রশিক্ষণ জাহাজ এবং হাসপাতাল জাহাজও দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়েছে।

এসব জাহাজের অনেকগুলোই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিশনে অংশ নিয়েছে, যার মধ্যে এডেন উপসাগরে নৌ-এসকর্ট অভিযান, বিদেশ সফর এবং যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্য।

এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে তালিয়ান, ছিংতাও, শাংহাই, নিংপো, সিয়ামেন, কুয়াংচৌ এবং সানইয়াসহ বিভিন্ন শহরে। কিছু জাহাজ প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, আবার কিছু জাহাজ প্রথমবারের মতো তাদের নামানুসারে শহরে নোঙর করেছে।

দর্শনার্থীরা নৌসেনাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন এবং নৌবাহিনীর সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। শুধু জাহাজই নয়, নৌবাহিনীর বিমানঘাঁটি ও বন্দরও উন্মুক্ত রাখা হয়েছে, যেখানে বিভিন্ন থিমভিত্তিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

বিশ্বজুড়ে নৌবাহিনীগুলোর মধ্যে সক্রিয় যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করার একটি দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের নৌবাহিনী তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করে আসছে, যা দিন দিন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।

আজাদ/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.