国务院总理李强5日向十四届全国人大四次会议所作政府工作报告中提出,2026年中国将继续实施更加积极的财政政策。赤字率拟按4%左右安排,赤字规模5.89万亿元、比上年增加2300亿元。拟发行超长期特别国债1.3万亿元,持续支持“两重”建设、“两新”工作等。
১.৩ ট্রিলিয়ন ইউয়ানের অতি-দীর্ঘমেয়াদি বিশেষ সরকারি ঋণপত্র ইস্যুর পরিকল্পনা চীনের
মার্চ ৫: আজ (বৃহস্পতিবার) চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রী লি ছিয়াং তার সরকারি কর্মপ্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে তিনি জানান, ২০২৬ সালে চীন আরও সক্রিয় রাজস্ব নীতি বাস্তবায়ন অব্যাহত রাখবে।
পরিকল্পনা অনুযায়ী, বাজেট ঘাটতির অনুপাত প্রায় ৪ শতাংশ রাখা হবে। ঘাটতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৮৯ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ২৩ বিলিয়ন ইউয়ান বেশি।
জাতীয় উন্নয়ন কৌশল বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ খাতে নিরাপত্তা সক্ষমতা জোরদার, এবং নতুন যন্ত্রপাতি প্রতিস্থাপন ও ভোগ্যপণ্যের পুরনো বিনিময় বা দ্বৈত নবায়ন কর্মসূচি অব্যাহত রাখতে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ানের অতি-দীর্ঘমেয়াদি বিশেষ সরকারি ঋণপত্র ইস্যুর পরিকল্পনা করেছে সরকার।
লিলি/ফয়সল
Advertisement