বলিভিয়া সরকারের আমন্ত্রণে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত এবং পানিসম্পদমন্ত্রী লি কুও ইং গত ৮ অক্টোবর বলিভিয়ার রাজধানী লা পাজে বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট পাজের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।
একই দিনে, পাজ বিশেষ দূত লি কুও ইংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। লি কুও ইং পাজকে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানান। তিনি বলেন, চীন এবং বলিভিয়া ভালো বন্ধু এবং ভালো অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ৪০ বছর ধরে, চীন-বলিভিয়ার সম্পর্ক পরিবর্তিত পরিস্থিতির পরীক্ষায় টিকে আছে এবং উন্নয়নের একটি ভালো গতি বজায় রেখেছে।
চীন দু’দেশের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং চীন-বলিভিয়া কৌশলগত অংশীদারিত্বকে নতুন স্তরে উন্নীত করতে এবং উভয়দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনতে বলিভিয়ার নতুন সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে ইচ্ছুক। পাজ, লি কুওইংয়ের মাধ্যমে প্রেসিডেন্ট সি চিন পিংকে তাঁর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন, বলিভিয়া চীনের সাথে সম্পর্ক উন্নয়নের উপর অত্যন্ত গুরুত্ব দেয়। এক-চীন নীতি দৃঢ়ভাবে মেনে চলে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা গভীর করার জন্য উন্মুখ বলিভিয়া।
(রুবি/হাশিম/সুবর্ণা)