বিশ্বের প্রথম আলট্রা-সুপারক্রিটিক্যাল ইউনিট নির্মাণ শুরু করলো চীন

বিশ্বের প্রথম আলট্রা-সুপারক্রিটিক্যাল ইউনিট নির্মাণ শুরু করলো চীন

বিশ্বের প্রথম আলট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিটের নির্মাণ কাজ শুরু করেছে চীন। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের ইয়ুহুয়ান বিদ্যুৎ কেন্দ্রে স্থাপন করা হচ্ছে এই ইউনিটটি। যা ৬৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিচালিত হবে।

এই উচ্চ তাপমাত্রায় কাজ করার কারণে এটি অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এবং একইসাথে পরিবেশে দূষণ কমাবে। এতে একটি কয়লা-চালিত জেনারেটর রয়েছে। যা ৩৫ মেগাপ্যাসকেল বাষ্প চাপে কাজ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জেনারেটরের মূল বাষ্প এবং পুনরায় গরম করার বাষ্প—উভয়টির তাপমাত্রাই ৬৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এই তাপমাত্রা হলো এই ধরনের বিদ্যুৎ উৎপাদন ইউনিটের ক্ষেত্রে বিশ্বজুড়ে এখন পর্যন্ত অর্জিত সর্বোচ্চ মান।

এই বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পটিতে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত মানের উচ্চ-তাপমাত্রার সংকর ধাতু (বিশেষ ধাতু) ব্যবহার করা হচ্ছে। এর ফলে চীন এই মূল প্রযুক্তিটির ওপর সম্পূর্ণভাবে নিজস্ব নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। এই প্রকল্পটি যখন পুরোপুরি চালু হবে, তখন এটি কয়লাচালিত বিদ্যুৎ ইউনিটগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার্যক্ষমতার মানদণ্ড তৈরি করবে এবং সবচেয়ে কম কয়লা ব্যবহারের নতুন রেকর্ড গড়বে।

শুভ/আজাদ তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.