পূর্ব চীনের শানতোং প্রদেশের হাইয়াং উপকূলের জলসীমা থেকে একগুচ্ছ নতুন পরীক্ষামূলক উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে চীন।
রোববার থাইউয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে ভোর ৫টা ১ মিনিটে লং মার্চ-১১ ক্যারিয়ার রকেটে করে উপগ্রহগুলো উৎক্ষেপণ করা হয়। এই রকেটটি তিনটি শিইয়ান-৩২ পরীক্ষামূলক উপগ্রহকে সফলভাবে পূর্ব-নির্ধারিত কক্ষপথে পৌছে দেয়।
মহাকাশ-ভিত্তিক প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য এই উপগ্রহগুলো ব্যবহার করা হবে। এটি লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬০৬তম উৎক্ষেপণ মিশন।
শুভ/আজাদ তথ্য ও ছবি: সিনহুয়া