বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েই শিয়াং। একই সঙ্গে দেশটি সতর্কতার সঙ্গে কার্বন নির্গমনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো ও কার্বন হ্রাসের লক্ষ্য নিয়ে কাজ করবে বলেও জানান তিনি।
ব্রাজিলে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে এই বার্তা দেন তিং। তিনি আরও জানান, সম্প্রতি ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে ‘১৫তম পঞ্চবার্ষিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনার খসড়া’ নিয়ে আলোচনা ও অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে 'একটি সুন্দর চীন' গড়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
তি বলেন, চীন কথার মাধ্যমে নয়, বরং সুনির্দিষ্ট কাজের মাধ্যমে তার প্রতিশ্রুতি রক্ষা করবে।
শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি