যুক্তরাষ্ট্রের প্রতি চীনের নীতি স্থিতিশীল রয়েছে এবং দেশটি দৃঢ়ভাবে নিজস্ব সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা করে আসছে বলে বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বেইজিংকে ‘অবিশ্বস্ত অংশীদার’ আখ্যায়িত করার প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। মাও নিং বলেন, চীনের যুক্তরাষ্ট্র সম্পর্কিত নীতি সবসময়ই স্থিতিশীল ও সুসংগত।
চীন পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতার নীতির ভিত্তিতেই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক পরিচালনা করে থাকে বলে জানান তিনি। তিনি আরও বলেন, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখা শুধু দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের অনুকূলই নয়, বরং তা আন্তর্জাতিক সম্প্রদায়েরও প্রত্যাশা।
নাহার/ফয়সল তথ্য ও ছবি: চায়না ডেইলি