যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় চীনকে যোগ দেওয়ার আহ্বান অন্যায্য, অযৌক্তিক। এটি বাস্তবসম্মতও নয়। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
মাও নিং বলেন, চীন এই বিষয়ে তার অবস্থান বহুবার স্পষ্ট করেছে। চীনের পারমাণবিক সক্ষমতা যুক্তরাষ্ট্র বা রাশিয়ার সমপর্যায়ের নয়। এই পর্যায়ে চীনকে নিরস্ত্রীকরণ আলোচনায় যুক্ত করার দাবি অন্যায্য ও অবাস্তব।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডারের মালিক, তাই পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে দেশটির বিশেষ ও প্রধান দায়িত্ব পালন করা উচিত। তাদের উচিত নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার উল্লেখযোগ্যভাবে কমানো, যাতে পূর্ণাঙ্গ ও সর্বাত্মক পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়।
নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া