চীন রোববার কিছু ডুয়েল-ইউজ পণ্য যুক্তরাষ্ট্রে রফতানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, ২০২৪ সালে দেওয়া এক ঘোষণার একটি নিয়ম অস্থায়ীভাবে বন্ধ করা হলো।
এটি মূলত যুক্তরাষ্ট্রে কিছু বিশেষ পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত। এই নতুন সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হবে এবং ২০২৬ সালের ২৭ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। আগে বলা হয়েছিল, গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি এবং সুপারহার্ড উপকরণ মূলত যুক্তরাষ্ট্রে পাঠানো যাবে না।
গ্রাফাইট পণ্যের ক্ষেত্রে অবশ্যই রপ্তানিকারী এবং ব্যবহার উদ্দেশ্য যাচাই করতে হবে। এখন এই নিয়মের অংশ সময়িকভাবে স্থগিত করা হয়েছে।
নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া