বিশ্বব্যাপী আমদানি বাড়াতে এবং চীনের সুবিশাল বাজারের সুযোগ বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে বছরে ১০০টিরও বেশি অনুষ্ঠানের আয়োজন করবে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন।
মুখপাত্র হ্য জানিয়েছেন, ‘বড় বাজার সবার জন্য: চীনে রপ্তানি’ শীর্ষক আয়োজনের মাধ্যমে চীনের নতুন ক্যাম্পেইনটি চলবে। ক্যাম্পেইনটির মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক পণ্য আমদানি উৎসাহিত করা।
এই কার্যক্রমের মধ্যে থাকবে নির্দিষ্ট দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরি, বিভিন্ন অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন দুই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ি মেলানো, এবং নির্দিষ্ট শিল্পক্ষেত্রে ব্যবসায়িকদের জুড়ি মেলানো।
নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া