চীনের হেইলংচিয়াং প্রদেশের পূর্ব প্রান্তে অবস্থিত ফুইয়ুয়ান শহর এখন চীনের সবচেয়ে বড় ক্র্যানবেরি উৎপাদনকেন্দ্র। একসময় উত্তর আমেরিকাই ছিল ক্র্যানবেরির প্রধান উৎস। কিন্তু ২০১৪ সাল থেকে চীন সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ প্রচেষ্টায় ফুইয়ুয়ানে ক্র্যানবেরি উৎপাদনে সফলতা আসে।
আগে অনুর্বর পড়ে থাকা পরীক্ষামূলক কৃষিজমিগুলো এখন রূপ নিয়েছে ব্যাপক আকারের বাণিজ্যিক ক্র্যানবেরি খামারে। অনুকূল আবহাওয়া ও উপযোগী বাস্তুতন্ত্র এখানকার উৎপাদনকে বিশেষভাবে সহায়তা করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে শহরটির ক্র্যানবেরি ভিত্তিক শিল্পচক্রও বড় হয়েছে। ফল থেকে এখন তৈরি হচ্ছে জুস, আইসক্রিম, বিয়ার, এমনকি কসমেটিকসও—যা স্থানীয় অর্থনীতির জন্য একটি বড় আয়ের উৎসে পরিণত হয়েছে।
ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিনহুয়া