চলমান চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোতে রেকর্ড সংখ্যক নতুন পণ্য নিয়ে হাজির হয়েছে অনেকগুলো আন্তর্জাতিক মেডটেক কোম্পানি। যারা চীনা বাজারে আরও বড় পরিসরে বিনিয়োগে আগ্রহী। অষ্টম সিআইআইই এ বছর তার ইতিহাসের সবচেয়ে বড় প্রদর্শনী এলাকা এবং ১৫৫টি দেশ ও অঞ্চলের ৪ হাজারের বেশি বিদেশি প্রদর্শক নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। “নতুন যুগ, অভিন্ন ভবিষ্যৎ” স্লোগানের এই আয়োজন স্বাস্থ্যখাতে শক্তিশালী প্রতিযোগিতা তৈরি করেছে।
মেডিকেল হেলথ হলে আগের বছরের মতো পরিচিত প্রতিষ্ঠানগুলো অংশ নিলেও এ বছর তাদের নতুন পণ্যের সংখ্যা অনেক বেশি। স্থানীয় গবেষণা ও উদ্ভাবনের অংশও বড় হয়েছে। জিই হেলথ কেয়ার চায়নার ভাইস প্রেসিডেন্ট ছেন চিনলেই জানান, এ বছর তাদের প্রদর্শিত নতুন পণ্যের ৬০ শতাংশই চীনে তাদের স্থানীয় টিমের তৈরি।
সিআই আই ই এর প্রভাবকে কাজে লাগিয়ে আমেরিকান মেডিকেল ডিভাইস কোম্পানি মেডট্রনিক বেইজিংয়ে তাদের প্রথম ডিজিটাল হেলথকেয়ার ইনোভেশন হাব স্থাপন করেছে। এতে বিনিয়োগ থেকে শুরু করে গবেষণা, উৎপাদন এবং বাজারজাতকরণ পর্যন্ত পুরো ভ্যালু চেইন তৈরি হবে।
ঐশী/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি