কুইচৌতে বর্ণিল উৎসবে শুরু হলো মিয়াও নববর্ষ উদযাপন

কুইচৌতে বর্ণিল উৎসবে শুরু হলো মিয়াও নববর্ষ উদযাপন

দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের লেইশান কাউন্টিতে মিয়াও জাতিগোষ্ঠী তাদের বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব মিয়াও নববর্ষ উদযাপন শুরু করেছে। এই বার্ষিক উৎসবটি জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত। প্রতি বছর চীনা চান্দ্র পঞ্জিকার দশম ও একাদশ মাসে উদযাপিত এই উৎসব কৃষি মৌসুমের সমাপ্তি নির্দেশ করে। গেল সপ্তাহে লেইশানে বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন প্রদর্শনী দর্শনার্থীদের মুগ্ধ করে।

রঙিন পোশাক, নৃত্য এবং ঐতিহ্যবাহী সংগীত পুরো এলাকা প্রাণবন্ত করে তোলে। এবারের প্যারেডে ৫৬টি দল ও ৫ হাজার ২ শ’ জনেরও বেশি অংশগ্রহণকারী যুক্ত ছিলেন। স্থানীয়দের পাশাপাশি হুনান ও চেচিয়াং প্রদেশ, ছোংচিয়াং, রোংজিয়াং এবং লিপিংসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেও পারফর্মিং গ্রুপগুলো যোগ দেয়।

চলতি বছর লেইশানে মিয়াও নববর্ষ উদযাপন চলবে ডিসেম্বরের মধ্যভাগ পর্যন্ত। এ উপলক্ষে স্থানীয় সংস্কৃতি ও ভৌগোলিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ১১টি থিমভিত্তিক ভ্রমণপথ চালু করা হয়েছে, যাতে ভ্রমণকারীরা গ্রামগুলো ঘুরে মিয়াও সম্প্রদায়ের উচ্ছ্বাসময় পরিবেশ আরও কাছ থেকে অনুভব করতে পারেন।

ঐশী/আজাদ তথ্য ও ছবি :সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.