চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কম্বোডিয়ার ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজা নরোদম সিহামনিকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় সি চিন পিং বলেন, গত ৭২ বছরে কম্বোডিয়ার রাজনীতি স্থিতিশীল হয়েছে, অর্থনীতি দ্রুত বিকশিত হয়েছে এবং জনগণের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেশী দেশ হিসেবে চীন এতে আনন্দিত।
সি চিন পিং আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও আদান-প্রদান আরও নিবিড় হয়েছে। তিনি চীন-কম্বোডিয়া সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন এবং রাজা সিহামনির সঙ্গে একযোগে নতুন যুগে চীন-কম্বোডিয়া অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণকে আরও এগিয়ে নিতে আগ্রহী। একই দিনে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতা-মন্ত্রী প্রাক সোখোনকেও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)