ক্যামেরুনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় পল বিয়াকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।শুক্রবার এক অভিনন্দনবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। বার্তায় সি বলেন, সাম্প্রতিক বছরগুলোয় দুই দেশ পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও গভীর করেছে।
পাশাপাশি উভয় দেশ একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ ইস্যুতে দৃঢ় সমর্থন জানিয়ে আসছে। সি আরও বলেন, আগামী বছর চীন ও ক্যামেরুনের কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেবে।
প্রেসিডেন্ট সি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট পলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং সম্মেলনের ফলাফল বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারত্ব আরও দৃঢ় করা সম্ভব হবে।
নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া