চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে সম্প্রতি শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিনিময় অনুষ্ঠান ‘হংকং লরিয়েট ফোরাম ২০২৫’। এতে ২০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা দুই শতাধিক তরুণ বিজ্ঞানী অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের প্রশাসনিক প্রধান সচিব ছান কুওক-খাই বলেন, প্রতিভাবান গবেষকদের আকর্ষণের জন্য বিভিন্ন নীতি গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ৩০০ কোটি হংকং ডলারের বরাদ্দকৃত ফ্রন্টিয়ার টেকনোলজি রিসার্চ সাপোর্ট স্কিম, যা যুগান্তকারী বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় সুবিধা তৈরিতে সহায়তা করবে। তিনি আরও বলেন, এই লরিয়েট ফোরাম শুধু স্থানীয় ও বৈশ্বিক বৈজ্ঞানিক উন্নয়নকে সহায়তা করেনি, বরং হংকংকে একটি আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে দ্রুত বিকাশ লাভ করতে উৎসাহিত করেছে।
‘প্রেরণাদায়ী মনের মিলন’ শিরোনামে আয়োজিত এ ফোরাম চলবে শনিবার পর্যন্ত। থাকবে নানা ধরনের কার্যক্রম—মূল প্রবন্ধ উপস্থাপনা, ব্রেকআউট সেশন এবং পোস্টার উপস্থাপন। আলোচনার বিষয়ে আছে জ্যোতির্বিজ্ঞান, জীবন বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান ও গণিত।
ফয়সল/শুভ তথ্য ও ছবি: চায়না ডেইলি