চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ দেখা দিয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় আর্থিক ও অর্থনৈতিক কমিশনের পরিচালক হ্য লিফেংয়ের সঙ্গে বৈঠক করেছেন গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও সিইও ডেভিড সলোমন।
হ্য লিফেং বলেন, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বুসানে চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সফল বৈঠক দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিক উন্মোচন করেছে। তিনি বলেন, উভয় পক্ষেরই উচিত রাষ্ট্রপ্রধানদের আলোচনায় অর্জিত ঐকমত্য বাস্তবায়নে একসাথে কাজ করা।
হ্য জানান, এই সহযোগিতা চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কের টেকসই ও স্বাস্থ্যকর উন্নয়ন নিশ্চিত করবে এবং বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি গোল্ডম্যান স্যাকসকে চীনে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে উৎসাহ দেন। সলোমন বলেন, তার প্রতিষ্ঠান চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আশাবাদী এবং দেশের পুঁজিবাজারের উচ্চমানের বিকাশে ভূমিকা রাখতে আগ্রহী।
জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি