বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ৩৫৮ ফরেস্ট গার্ড, অফিস সহায়ক, অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর পদে চাকরি

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ৩৫৮ ফরেস্ট গার্ড, অফিস সহায়ক, অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর পদে চাকরি

বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি / বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ নিয়োগ বিজ্ঞপ্তি (২টি পৃথক) প্রকাশিত হয়েছে। ফরেস্ট গার্ড, অফিস সহায়ক, অফিস সহকারী, সারেং, ইঞ্জিন ড্রাইভার/ইঞ্জিনম্যান, উচ্চমান সহকারী, সারেং, ডাটা এন্ট্রি অপারেটর, গাড়ী চালক, স্ডিড বোট ড্রাইভার ও কম্পিউটার অপারেটর সহ মোট পদ ৩৫৮টি। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২২ (১ম বিজ্ঞপ্তি) ও ৩০ নভেম্বর ২০২২ (২য় বিজ্ঞপ্তি)।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-এর আওতাধীন বন অধিদপ্তরে (বন বিভাগ) ১ম বিজ্ঞপ্তি অনুযায়ী রাজস্ব খাতভুক্ত ফরেস্ট গার্ড (বন প্রহরী / বনরক্ষী) পদে ৭৫ জন ও অফিস সহায়ক ৮ জনকে এবং ২য় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ ধরনের পদে ২৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ১ম নিয়োগ বিজ্ঞপ্তি বন সংরক্ষকের কার্যালয়, চট্টগ্রাম অঞ্চল (বন পাহাড়, নন্দনকানন, চট্টগ্রাম) থেকে ২৭ অক্টোবর ২০২২ তারিখে এবং ২য় নিয়োগ বিজ্ঞপ্তি ৩১ অক্টোবর ২০২২ তারিখে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকের কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে।

  • ১ম নিয়োগ বিজ্ঞপ্তির (৮৩টি পদ) চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনে ৩১ অক্টোবর ২০২২ সকাল ৮টা থেকে ২০ নভেম্বর ২০২২ তারিখ বিকাল ৩টার মধ্যে।
  • ২য় নিয়োগ বিজ্ঞপ্তির (২৭৫টি পদ) চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনে ৩১ অক্টোবর ২০২২ সকাল ১০টা থেকে ৩০ নভেম্বর ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে।

বন অধিদপ্তর নিয়োগ ২০২২

প্রতিষ্ঠানের নাম : বন অধিদপ্তর (Forest department)
চাকরির ধরন :সরকারি চাকরি (রাজস্ব খাতভুক্ত)
মোট পদের সংখ্যা :৮৩+২৭৫টি
আবেদন শুরুর তারিখ :৩১ অক্টোবর ২০২২ সকাল ৮টা
আবেদনের শেষ তারিখ :২০ নভেম্বর ২০২২ (১ম বিজ্ঞপ্তি)
৩০ নভেম্বর ২০২২ (২য় বিজ্ঞপ্তি)
অনলাইনে আবেদনের লিংক :https://bfdctg.teletalk.com.bd (১ম বিজ্ঞপ্তি)
http://cfbfd.teletalk.com.bd (২য় বিজ্ঞপ্তি)
অফিশিয়াল ওয়েবসাইট : http://bforest.gov.bd ও
http://forest.chittagongdiv.gov.bd
Forest department job circular 2022

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ / বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (১)

১ম বিজ্ঞপ্তির পদভেদে আবেদনের যোগ্যতা ও বেতন

১. পদের নাম : ফরেস্ট গার্ড

  • পদ সংখ্যা : ৭৫টি
  • বেতন : ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
  • শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি (উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট) / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • চাকরির অন্যান্য (শারীরিক) যোগ্যতা : উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে।

২. পদের নাম : অফিস সহায়ক

  • পদ সংখ্যা : ৭৫টি
  • বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
  • শিক্ষাগত যোগ্যতা : এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • চাকরির অন্যান্য (শারীরিক) যোগ্যতা : সুস্বাস্থের অধিকারী।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন

  • খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি ও কুমিল্লা ছাড়া চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়স

আবেদনকারী প্রার্থীর বয়স ৩১ অক্টোবর ২০২২ তারিখে ১৮-৩০ এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযুদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর।

আবেদন ফি

আবেদন ফি ১১২ টাকা। টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ১০.০০ টা হতে এবং আবেদন শেষ হবে ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ৫.০০ টায়।

ফরেস্ট গার্ড ও অফিস সহায়ক পদে আবেদনের নিয়ম

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রার্থীকে বন অধিদপ্তর-এর চাকরির আবেদনের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।

বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ চট্টগ্রাম (বিজ্ঞপ্তি-১) / Bon odhidoptor job circular 2022

ফরেস্ট গার্ড ও অফিস সহায়ক নিয়োগ ২০২২ :

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - ফরেস্ট গার্ড ও অফিস সহায়ক পদ ৮৩টি - Forest department job circular 2022 pdf
বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - ফরেস্ট গার্ড ও অফিস সহায়ক পদ ৮৩টি

Forest department job circular 2022 pdf

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ / প্রধান বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (বিজ্ঞপ্তি-২)

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ / প্রধান বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (বিজ্ঞপ্তি-২) - Bangladesh forest department job circular 2022 http://bforest.gov.bd ও 
http://forest.chittagongdiv.gov.bd
বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ / প্রধান বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (বিজ্ঞপ্তি-২)

বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৯

Bangladesh forest department job recruitment rules (pdf) download link :

https://moef.portal.gov.bd/sites/default/files/files/moef.portal.gov.bd/page/8593534d_101e_46c9_b82d_97d442e46de5/forest_recruit_2019.pdf

বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৯
বন অধিদপ্তর নিয়োগ বিধিমালা ২০১৯ (ফরেস্ট গার্ড)

আরো পড়ুন : ফরেস্ট গার্ডের কাজ কি

প্রার্থীদের সচরাচর জিজ্ঞাসার উত্তর

ফরেস্ট গার্ড পদের চাকরিতে বেতন কত?

বন অধিদপ্তরের ফরেস্ট গার্ড পদের মাসিক বেতন স্কেল ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)।

সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে?

রাজশাহী বিভাগ ও ও রংপুর বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেসব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন-
রাজশাহী বিভাগ : রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ।
রংপুর বিভাগ : রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা।

বন বিভাগ / বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [video]

https://youtu.be/5-Kr7_Lk9rc

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - forest department job circular 2022

Bangladesh forest department job circular 2022 pdf

Bangladesh forest department job circular 2022 pdf download circular : http://ccffd.teletalk.com.bd/doc/CCFFD.pdf

বন অধিদপ্তর নিয়োগ বিধিমালা ২০১৯

বন অধিদপ্তরের নিয়োগ বিধিমালা ২০১৯ (pdf) ডাউনলোড লিংক : http://dpp.gov.bd/bgpress/bangla/index.php/home/download_file/gazettes/33942_25544.pdf

এক নজরে বন অধিদপ্তর ও ইতিহাস

বন অধিদপ্তর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন একটি অধিদপ্তর। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় (Ministry of Environment, Forest and Climate Change) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্বতন্ত্র মন্ত্রণালয়। এর মূল কাজ হচ্ছে পরিবেশ ও বন সংক্রান্ত সরকারের কার্যক্রম সংশ্লিষ্ট পরিকল্পনা, প্রচারণা, সমন্বয় এবং দেখভাল করা।

এই মন্ত্রণালয় বাংলাদেশের পরিবেশ সংক্রান্ত যাবতীয় বিষয়ের দেখভাল করার জন্য প্রতিষ্ঠিত, এবং এই মন্ত্রণালয় জাতীয় অর্থনৈতিক কাউন্সিল-এর নির্বাহী কমিটির স্থায়ী সদস্য। এই মন্ত্রণালয় জাতিসংঘ পরিবেশ কার্যক্রম (ইউএনইপি)-এ অংশগ্রহণকারী।

মন্ত্রণালয়ের মূল কাজের মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণ, বন ও পরিবেশের উপাদানসমূহের সমীক্ষা, পরিবেশের অবক্ষয় প্রতিরোধ ও দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষায়ন-বনায়ন এবং অবক্ষিপ্ত অঞ্চলগুলো পূণরুদ্ধার এবং সর্বোপরি পরিবেশের রক্ষণ নিশ্চিত করা। এ মন্ত্রণালয়ের আগের নাম ছিল বন ও পরিবেশ মন্ত্রণালয়। ২০১৮ সালের ১৪ মে বাংলাদেশের মন্ত্রীসভার সভায় নাম পরিবর্তন করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় নামকরণ করা হয়।

১৯৪৭ থেকে ১৯৬২ খ্রিষ্টাব্দ পর্যন্ত অঞ্চলভিত্তিক বন বিভাগ ছিল বনরক্ষক-এর অধীনে, এবং পরবর্তিতে ১৯৭১ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রধান বনরক্ষকের অধীনে ছিল। ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়ে গেলে সংরক্ষিত ও প্রস্তাবিত সংরক্ষিত বনগুলো বাংলাদেশ বন বিভাগের আওতাধীন হয়ে যায়। ১৯৭১ থেকে ১৯৮৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলাদেশ বন বিভাগ, কৃষি মন্ত্রণালয়ের অধীন ছিল।

১৯৮৭-৮৯ সময়কালে ফরেস্ট্রি ছিল কৃষি মন্ত্রণালয়ের একটি বিভাগ, যা ছিল একজন সেক্রেটারির অধীন। পরিবেশ বিভাগ (DoE) ১৯৭৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশে প্রচলিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৭৭ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। অবশেষে ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। একইসাথে বাংলাদেশ বন বিভাগ-কে এই মন্ত্রণালয়ের কারিগরি শাখা হিসেবে এর অধীন করা হয় এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ কার্যকর করতে দায়বদ্ধ হয়।

নিয়মিত আপডেট পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন : https://www.facebook.com/EduDailyOfficial/
ইউটিউব চ্যানেল :
https://www.youtube.com/EduDaily24

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.