বসন্ত উৎসবে চীনে রেকর্ড পর্যটক

বসন্ত উৎসবে চীনে রেকর্ড পর্যটক
ফেব্রুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বসন্ত উৎসবের ৯ দিনের ছুটিতে চীনজুড়ে পর্যটন খাতে রেকর্ড প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। দর্শনার্থীর সংখ্যা ও পর্যটন ব্যয়—উভয় ক্ষেত্রেই নতুন উচ্চতা স্পর্শ করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে সোমবার শেষ হওয়া ছুটির সময়ে চীনে মোট ৫৯ কোটি ৬০ লাখ বার অভ্যন্তরীণ ভ্রমণ রেকর্ড করা হয়েছে, যা ২০২৫ সালের আট দিনের বসন্ত উৎসবের ছুটির তুলনায় সাড়ে ৯ কোটি বার বেশি। এই সময়ে দেশীয় পর্যটন ব্যয় দাঁড়িয়েছে ৮০৩ দশমিক ৫ বিলিয়ন ইউয়ান। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বরফ ও তুষারভিত্তিক পর্যটন এবং শীতকালীন রৌদ্রোজ্জ্বল অঞ্চলে ভ্রমণ ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এ ছাড়া আন্তর্জাতিক পর্যটকদের মধ্যেও চীনে বসন্ত উৎসব উদযাপনের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়। জেনিফার/ফয়সল তথ্য: সিনহুয়া, ছবি: চায়না ডেইলি China sees record-high tourist numbers, spending during Spring Festival holiday China's tourism sector showed strong momentum during the Spring Festival holiday, with both visitor numbers and tourism spending hitting record highs. The Ministry of Culture and Tourism on Tuesday reported that during the nine-day holiday, which began on Feb. 15 and came to an end on Monday, China recorded 596 million domestic trips -- an increase of 95 million compared to the eight-day Spring Festival holiday in 2025. Domestic tourism spending totaled 803.5 billion yuan (about 115.8 billion U.S. dollars), which was up 126.5 billion yuan from last year. The statistics imply that as ice-and-snow tourism and winter sun getaways continued to attract strong interest, tourists traveled farther distances and stayed for longer trips this holiday, according to the ministry. And among international tourists, the popularity of seeking Spring Festival celebrations in China is on the rise, the ministry said.

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.